সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গুমের দায়ে জড়িতদের শাস্তিতে নতুন আইন হবে

গুমের দায়ে জড়িতদের শাস্তিতে নতুন আইন হবে

গুমের সঙ্গে জড়িত অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে আলোচনা করে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

 

রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে গুমবিষয়ক আইন প্রণয়ন সংক্রান্ত এক অংশীজন সভায় তিনি এ কথা বলেন।

 

আইনমন্ত্রী বলেন, গুমের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর। তাই সব দিক বিবেচনা করে আইন তৈরি করা হবে। তড়িঘড়ি করে এমন কোনো আইন করা হবে না, যাতে অপরাধীরা শাস্তির বদলে সুবিধা পেয়ে যায়।

 

তিনি আরও বলেন, এ বিষয়ে অংশীজনদের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। যথেষ্ট আলোচনা ও পর্যালোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

মো. আসাদুজ্জামান বলেন, এমন আইন করা হবে যাতে ভবিষ্যতে বাংলাদেশে গুমের ঘটনা আর ফিরে না আসে এবং অপরাধীরা আইনের আওতায় আসে।