শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫০:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •

খালেদা জিয়ার জানাজা জিয়াউর রহমানের রেকর্ড ছাড়াতে পারে: বিএনপি নেতা মঞ্জুর এলাহী

খালেদা জিয়ার জানাজা জিয়াউর রহমানের রেকর্ড ছাড়াতে পারে: বিএনপি নেতা মঞ্জুর এলাহী

নরসিংদীর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী বলেছেন, “বেগম খালেদা জিয়ার জানাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার রেকর্ড ভেঙে দিতে পারে।” রবিবার (৩০ নভেম্বর) তিনি এই মন্তব্য করেন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে।
 

মঞ্জুর এলাহী বলেন, “বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম হয়েছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায়। কিন্তু খালেদা জিয়ার দেশের মানুষের হৃদয়ে যে স্থান, তার জানাজা সেই রেকর্ডও ছাড়িয়ে যাবে।”
 

তিনি আরও বলেন, “এক সময় শেখ হাসিনাকে দেশ ছাড়তে বলা হলে তিনি চলে গিয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া এই মাটিতেই থেকে জনগণের পাশে থেকেছেন।” বক্তৃতার এক পর্যায়ে তিনি মন্তব্য করেন, “খালেদা জিয়া গণতন্ত্রের মা, আর হাসিনা ফ্যাসিস্টের মা।”
 

মঞ্জুর এলাহী বলেন, “বিএনপি বা দলের নেতাকর্মীরা এ মুহূর্তে খালেদা জিয়ার অনুপস্থিতি কামনা করেন না। তবে বাস্তবতা হলো—দেশবাসীর যে ভালোবাসা রয়েছে, প্রয়োজনে তার জানাজা হবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত।”
 

দোয়া মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।