মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৮:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সিইপিজেডে কয়েকটি কারখানার শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ ঘটেছে..!

সিইপিজেডে কয়েকটি কারখানার শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ ঘটেছে..!

ঢাকা প্রেস,নিজস্ব প্রতিবেদক:-



চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ভেতরে কয়েকটি কারখানার শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন পোশাকশ্রমিক আহত হয়েছেন।

 

বুধবার (২২ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে রাত  ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি।
 

বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে ইপিজেড থানার উপ-পরিদর্শক আফছার উদ্দিন রুবেল।
 

তিনি বলেন, ‘একটি নির্মাণাধীন কারখানার মধ্যে তিনজন শিশু ঢুকেছিল। নির্মাণ শ্রমিকরা চোর ভেবে তাদের মারধর করে. দুইজন ওখান থেকে বের হলেও একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 

কারখানা ছুটি শেষে ওই সড়ক দিয়ে যাওয়া পোশাকশ্রমিকরা বিষয়টি জানতে পেরে নির্মাণ শ্রমিকদের  ওপর চড়াও হয় এবং মারধর করে।

তিনি আরো বলেন, ‘ওই সড়ক দিয়েই নৌবাহিনীর টহল গাড়ি যাচ্ছিল। নির্মাণ শ্রমিকদের তারা বাঁচাতে গেলে নৌবাহিনীর গাড়ি আটকিয়ে উত্তেজিত শ্রমিকরা ভাঙচুর করে। 

ঘটনাস্থলে সেনাবাহিনী-র‍্যাবও আছে। এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। কয়েকজন আহত হয়েছে।’

এ বিষয়ে জানতে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নির্বাহী পরিচালক মো:আবদুস সোবহানের সাথে বিভিন্ন ভাবে বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি ।

এবিষয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোঃসোলায়মান বলেন, উত্তেজিত কারখানা শ্রমিকদের সাথে সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে। 

সেখানে টিম পাঠানো ‌হয়েছে। বিস্তারিত এখনই বলতে পারছি না।’