রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০১:০৫:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে মুরাদনগরে মশাল মিছিল

ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে মুরাদনগরে মশাল মিছিল

আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ-

 

গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর বর্বর হামলার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগর উপজেলায় মশাল মিছিল করেছে মুরাদনগর উপজেলা গণ অধিকার পরিষদ। 


শনিবার সন্ধ্যায় মিছিলটি দলীয় কার্যালয় থেকে আরম্ভ হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা গন অধিকার পরিষদের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জসীম উদ্দীন, উপজেলা গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক জসিম মিয়া, কুমিল্লা জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি শাহজালাল সাদিক, উপজেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি আউলাদ হোসেন, সাধারণ সম্পাদক রশিদ রানা সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাদেকুল ইসলাম, অর্থ সম্পাদক আমির হামজা, যুব অধিকার পরিষদ জাহাপুর ইউনিয়নের সভাপতি মাইনাস ওয়ান (রাশেদ), উপজেলা ছাত্র অধিকারের সাবেক সহ-সভাপতি সানভীর আহমেদ মহসিনসহ দলের নেতা কর্মীরা।