মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠকে ঐকমত্য কমিশন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠকে ঐকমত্য কমিশন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠকে বসেছে বিভিন্ন রাজনৈতিক দল। আজ রোববার (২৯ জুন) সকাল ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
 

আজকের আলোচনায় গুরুত্ব পায় চারটি বিষয়:

  • সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগে একটি কমিটি গঠন

  • দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রস্তাব

  • উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি

  • উচ্চকক্ষের দায়িত্ব ও কার্যপরিধি
     

জানা গেছে, আজকের বৈঠকে সংস্কার প্রস্তাবের যেসব বিষয় এখনো নিষ্পত্তি হয়নি, সেগুলোকেই প্রাধান্য দেওয়া হয়। আগে আলোচনা হয়েছিল ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)’ গঠনের প্রস্তাব নিয়ে, তবে তা থেকে সরে এসে কমিশন এবার নতুনভাবে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ গঠনের প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবে নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস পাওয়ার সম্ভাবনার কথা তুলে ধরে বিএনপি আপত্তি জানিয়েছে।
 

তবে প্রধানমন্ত্রী পদের মেয়াদসীমা নির্ধারণের প্রস্তাবে—যেখানে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন—সেখানে কিছু শর্তসাপেক্ষে বিএনপি সম্মতি জানিয়েছে।
 

পূর্ববর্তী আলোচনায় সংবিধানের মূলনীতি সংক্রান্ত প্রস্তাবে বামদল ও কিছু ব্যতিক্রম বাদে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। ৭০ অনুচ্ছেদের সংশোধন এবং ১০০টি পৃথক নারী আসন সংরক্ষণের প্রস্তাবও বেশিরভাগ দল ইতিবাচকভাবে গ্রহণ করেছে।
 

এছাড়া রাষ্ট্রপতি নির্বাচনের কাঠামো নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা বেশ অগ্রসর হয়েছে।
 

উল্লেখ্য, প্রথম দফার আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, সিপিবি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ ও এবি পার্টিসহ ৩৩টি দল ও জোটের সঙ্গে মোট ৪৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।