শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৪:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফ্যামিলি কার্ড নয়, আত্মকর্মসংস্থান সৃষ্টি করা হবে: জামায়াত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক

ফ্যামিলি কার্ড নয়, আত্মকর্মসংস্থান সৃষ্টি করা হবে: জামায়াত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক

মো. শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো: 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর চারঘাট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৪টায় চারঘাট উপজেলার সারদা ইউনিয়নের ঝিকরা এলাকায় আয়োজিত এ গণসংযোগ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী–(চারঘাট–বাঘা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বলেন, “আমরা বিএনপির মতো মিথ্যা আশ্বাস দিয়ে ফ্যামিলি কার্ডের কথা বলে ভোট নেব না। জামায়াত ক্ষমতায় গেলে প্রত্যেকের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমরা জনগণের সঙ্গে প্রতারণা করে ভোট চাই না।”

সারদা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. রায়হানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সুফলে রানা সহ জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নাজমুল হক আরও বলেন, “দেশ ও জাতির কল্যাণে সৎ, যোগ্য ও ইসলামপন্থী নেতৃত্ব নির্বাচনের কোনো বিকল্প নেই। ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় ইসলামী মূল্যবোধই একমাত্র পথ।” তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে কৃষক সার ও ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবে না এবং ব্যবসায়ীদের আর চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে না।

তিনি আরও দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল, যারা কোথাও ঘুষ ও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না।

সভায় নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন আদায়ের আহ্বান জানান।

সভা শেষে চারঘাট উপজেলার সারদা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে।