রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৬:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

রায়পুরায় লাইসেন্সবিহীন ফুড কারখানায় মোবাইল কোর্ট, ২৫ হাজার টাকা জরিমানা

রায়পুরায় লাইসেন্সবিহীন ফুড কারখানায় মোবাইল কোর্ট, ২৫ হাজার টাকা জরিমানা

সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী জেলা প্রতিনিধি:-

 

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুভাংগা এলাকায় লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
 

আজ সোমবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় প্রভাতী ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ অভিযান চালানো হয়। এসময় প্রতিষ্ঠানটি লাইসেন্স ছাড়াই বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করছে বলে প্রমাণ মেলে।
 

বিএসটিআই নরসিংদীর পরিদর্শক বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮-এর অধীনে একজনের নামে প্রসিকিউশন দাখিল করেন। পরে অপরাধ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। এছাড়া কিছু পণ্য জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।
 

মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুরার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।