সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০১:৪৮:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

বাংলাদেশ-ভারত সম্পর্ক: ঘনিষ্ঠতা ও নির্ভরশীলতার বাস্তবতা

বাংলাদেশ-ভারত সম্পর্ক: ঘনিষ্ঠতা ও নির্ভরশীলতার বাস্তবতা

অনলাইন ডেস্ক


বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ঘনিষ্ঠতা ও পারস্পরিক নির্ভরশীলতা এতটাই গভীর যে, এই বন্ধন থেকে বিচ্যুত হওয়া সম্ভব নয়। ঐতিহাসিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে দুই দেশ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই সম্পর্ক ভালো না রেখে উপায় নেই।
 

এই প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, "বাংলাদেশ-ভারতের সম্পর্ক সবসময় ভালো থাকবে। মাঝেমধ্যে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিলেও তা কেবল অপপ্রচারের ফলে। আমরা সেই ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করছি।"

 

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার উদ্যোগ, রাজনৈতিক গতিধারা এবং নির্বাচন প্রস্তুতি নিয়ে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস তার অভিজ্ঞতা শেয়ার করেছেন।
 

তিনি বলেন, "আমার প্রধান লক্ষ্য ছিল ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে দেশের পরিস্থিতি স্বাভাবিক করা। আমরা অর্থনীতিকে স্থিতিশীল করেছি এবং দেশ-বিদেশে আস্থা অর্জন করেছি। তবে সংস্কার কাজ এখনও পুরোপুরি শুরু করা সম্ভব হয়নি।"
 

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "পরিসংখ্যান বলছে, অপরাধের হার তেমন বাড়েনি। তবে পুলিশের মধ্যে একটি মানসিক পরিবর্তন আনতে সময় লাগছে। এখন তারা ধীরে ধীরে আগের জায়গায় ফিরছে।"

 

ড. ইউনূস মনে করেন, অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর সমর্থনে এখনো ফাটল ধরেনি। যদিও কিছু রাজনৈতিক দল সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে, তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
 

তিনি বলেন, "সংস্কার কাজ এগিয়ে নিতে আমরা বিভিন্ন কমিশন গঠন করেছি। রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব এবং একটি ‘জুলাই চার্টার’ তৈরি করব, যেখানে সবাই একমত হবে।"

 

বাংলাদেশ-ভারতের সম্পর্ক নিয়ে তিনি বলেন, "কিছু অপপ্রচারের ফলে মাঝেমধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। তবে ভারত সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও আমার আলোচনা হয়েছে।"
 

এছাড়া, তিনি ইলন মাস্কের সঙ্গে তার সাম্প্রতিক যোগাযোগের প্রসঙ্গে বলেন, "এটি মূলত স্টারলিংক প্রযুক্তি নিয়ে আলোচনা ছিল, তবে এটি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নেরও একটি অংশ।"

 

বাংলাদেশ বর্তমানে একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সরকার আইনশৃঙ্খলা উন্নয়ন, সংস্কার এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে যাচ্ছে। আর ভারতসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে সুসম্পর্ক বজায় রাখার কৌশল নিয়েও সচেষ্ট রয়েছে।