সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কারাগারে বিয়ের পাঁচদিন পর জানা গেল, নোবেল বাবা হতে চলেছেন

কারাগারে বিয়ের পাঁচদিন পর জানা গেল, নোবেল বাবা হতে চলেছেন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

কারাফটকে বিয়ের মাত্র পাঁচদিন পরই জানা গেল, সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল বাবা হতে চলেছেন। আজ মঙ্গলবার (২৪ জুন) আদালতে হাজিরা দিতে এসে এই খবরটি পেয়েছেন নোবেল। খবরটি প্রকাশ করেন তার আইনজীবী মো. খলিলুর রহমান।
 

তিনি জানান, নোবেল ও তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়া সন্তান প্রত্যাশা করছেন। আদালতে জামিন মঞ্জুরের পর এই তথ্য দেন তিনি।
 

এদিকে, বিয়ের পাঁচদিন পর স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে অনেকেই অবাক হলেও আইনজীবী খলিলুর রহমান জানান, “নোবেল ও প্রিয়া গত বছর থেকেই একসঙ্গে বসবাস করছিলেন। তবে সে সময় তাদের কাবিন রেজিস্ট্রি হয়নি। সেই ভুল বোঝাবুঝি থেকেই মামলার সূত্রপাত। পরবর্তীতে আদালতের নির্দেশে ১৯ জুন কারাগারে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।”
 

ডেমরা থানায় দায়ের হওয়া নারী নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় আজ এক হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন নোবেল। জামিন দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব। শুনানিতে বাদী প্রিয়া জামিনের বিষয়ে কোনো আপত্তি জানাননি। তবে নোবেল এখনো এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
 

আদালতে হাজিরার সময় দেখা যায়, কঠোর নিরাপত্তার মধ্যে হাস্যোজ্জ্বল নোবেল প্রবেশ করছেন। কিছুক্ষণ পরেই তার সদ্য বিবাহিত স্ত্রী ইসরাত জাহান প্রিয়াও আদালতে আসেন এবং কাঠগড়ায় থাকা নোবেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলেন। তাদের আচরণে ছিলো উষ্ণতা ও পারস্পরিক স্নেহ।
 

জামিনের পরও নোবেলকে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। তবে পুরো সময়জুড়ে তিনি প্রিয়ার হাত ধরে ছিলেন এবং আদালতের লিফটে ওঠার সময়ও স্ত্রীকে সঙ্গে নিয়ে উঠেন।
 

প্রসঙ্গত, গত ২০ মে থেকে কারাগারে ছিলেন নোবেল। মামলার অভিযোগ অনুযায়ী, বাদী প্রিয়াকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেছিলেন তিনি। মামলার শুনানিতে গত ১৮ জুন বিচারক নাজমিন আক্তার জামিনের শর্ত হিসেবে বাদীকে বিয়ে করার নির্দেশ দেন। সেই নির্দেশ মেনে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।
 

বিয়ের সময় উপস্থিত ছিলেন উভয় পরিবারের সদস্যরা। বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় ১০ লাখ টাকা।