সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:০৫:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

সন্ধ্যা থেকেই বাড়বে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা: স্বরাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যা থেকেই বাড়বে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ

 

সন্ধ্যা থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
 

সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আমি বলব, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তবে এটিকে আরও উন্নত করার সুযোগ রয়েছে। আগে কোনো ঘটনার বিষয়ে জানতে দুই দিন সময় লেগে যেত, এখন সঙ্গে সঙ্গেই তথ্য চলে আসে।"
 

তিনি আরও বলেন, "ছোটখাটো ঘটনা সবসময়ই ঘটেছে, দুই-একদিন আগেও ঘটেছে। তবে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা চাই না, এমন একটি ঘটনাও ঘটুক।"
 

আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া নির্দেশনার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, "আজ সন্ধ্যার পর থেকেই আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়তে দেখবেন।"
 

মানুষের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে, তা দূর করতে কী উদ্যোগ নেওয়া হয়েছে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "জনগণকে আশ্বস্ত করতেই আজ আইনশৃঙ্খলা কমিটির বৈঠক করেছি। বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা সন্ধ্যার পর থেকেই কার্যক্রম শুরু করে। আপনারা এটি খুব দ্রুতই টের পাবেন।"