শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১২:২৬:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

লামায় শিক্ষকদের সংবাদ সম্মেলন, সিসি ক্যামেরা স্থাপন নিয়ে আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা’ দাবি

লামায় শিক্ষকদের সংবাদ সম্মেলন, সিসি ক্যামেরা স্থাপন নিয়ে আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা’ দাবি

লামা-আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে লামা উপজেলায় ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন স্থানীয় শিক্ষকরা।

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে লামা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লামা উপজেলা শাখার সভাপতি নুরুল হুদা চৌধুরী।

 

এ সময় সমিতির সাধারণ সম্পাদক আকতার উদ্দিন, প্রধান শিক্ষক নাজেম উদ্দিন, ওয়াহেদ উল্লাহ, আব্দুল মোমিন ও খালেদা বেগমসহ শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে শিক্ষকরা বলেন, উপজেলা শিক্ষা কমিটির ২৫ জানুয়ারি ২০২৬ তারিখের সভা, উপজেলা পরিষদ এবং প্রধান শিক্ষকদের মাসিক সভায় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার উপস্থিতিতে সিসি ক্যামেরা ক্রয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে রেজুলেশন আকারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় সময় স্বল্পতার কারণে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকরা একটি প্রতিষ্ঠানের মাধ্যমে দ্রুত কাজ বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী বিধি মেনে সিসি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন করা হয়েছে এবং বরাদ্দের অর্থ অন্য কোনো কাজে ব্যবহারের সুযোগ ছিল না বলেও দাবি করেন তারা।

 

শিক্ষকরা আরও বলেন, এ কাজে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কোনো সম্পৃক্ততা নেই। অথচ কয়েকটি পত্রিকায় তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সঠিক নয় বলে তারা উল্লেখ করেন।