মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৭:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঘামে মাথার তালু ও চুলের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়

ঘামে মাথার তালু ও চুলের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়

এখন শরৎকাল চললেও গরমের প্রভাব কিন্তু হালকাবিস্তর রয়েছে। বাইরে বের হলেই শরীর ঘেমে যায়। গরম আর আর্দ্রতা মিলিয়ে শরীর ঘামছে বেশি। শরীরের ঘাম তাড়াতাড়ি শুকিয়ে গেলেও মাথার তালুর ঘাম শুকাতে অনেক সময় লাগে।


বেশিক্ষণ মাথা ঘেমে থাকলে মাথার তালুতে চুলকানি হয় এবং চুল বেশি পড়ে। আসুন জেনে নিই ঘামে মাথার তালু ও চুলের সমস্যা থেকে মুক্তি পাওয়ার কিছু সহজ উপায়।

এক দিন পর পর শ্যাম্পু করা
মাথায় খুব ঘাম জমলে এক দিন পর পর শ্যাম্পু করতে হবে। যেহেতু সপ্তাহে দুই বা তিনবারের বেশি শ্যাম্পু করা ঠিক নয়, সে ক্ষেত্রে অল্প শ্যাম্পু নিয়ে তালুতে একটু ঘষে চুল ধুয়ে ফেলতে হবে। প্রতিবার চুলে কন্ডিশনার অবশ্যই লাগাবেন। তাতে চুল উজ্জ্বল থাকবে।


চুল ছোট করা
চুল একটু ছোট করে কেটে ফেললে ঘাম থেকে আরাম পাওয়া যাবে। এ ক্ষেত্রে গরমও কম লাগবে এবং চুলের যত্ন নেওয়াও সহজ হবে।

চুল সারাক্ষণ বেঁধে না রাখা
লম্বা চুল সারাদিন বেঁধে রাখলে চুলের গোড়ায় খুব ঘাম জমে যায়। মাঝে মাঝে চুল খুলে ফ্যানের নিচে বসে শুকিয়ে নিলে ভালো হয়। এতে চুল এবং তালু ঘামা থেকে মুক্তি মিলবে।

ভেজা চুল না বাঁধা
ভেজা চুল বেঁধে রাখলে ক্ষতির পাশাপাশি চুলের গোড়ায় ঘাম জমে যায়। ফলে মাথার তালুতে চুলকানি হয় এবং চুল পড়ে।