সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৪:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা ,আসতে পারে অর্থনৈতিক সংকট

মধ্যপ্রাচ্যে যুদ্ধের  আশঙ্কা ,আসতে পারে অর্থনৈতিক সংকট

বাড়বে তেলের দাম, আসতে পারে অর্থনৈতিক সংকট: আইএমএফ ইরান-ইসরায়েল হামলা-পাল্টাহামলা ও উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদি এমনটি হয়ে থাকে, তবে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেবে এবং বিশ্ব আরেকটি অর্থনৈতিক সংকট দেখবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। 

 

একই সঙ্গে অর্থনৈতিক উত্তরণে গতানুগতিক ব্যবস্থায় না থেকে মানবসম্পদের দক্ষতা বাড়াতে জোর দিয়েছে সংস্থাটি। আইএমএফ বলেছে, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে তেলের দাম বাড়তে পারে। যার প্রভাব পড়বে সর্বক্ষেত্রে। তাই এ বিষয়ে সবাইকে আগাম প্রস্তুতি নিতে হবে।বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, ইরান-ইসরায়েল যুদ্ধ উত্তেজনার কারণে বিশ্ববাজারে এরই মধ্যে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। গত শুক্রবার বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ০.৫০ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ৮৩.১৪ ডলার।এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ০.২১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ৮৭.২৯ ডলার।

 

আইএমএফের ইন্টারন্যাশনাল মনিটারি অ্যান্ড ফিন্যানশিয়াল কমিটি অব দ্য বোর্ড অব গভর্নরসের সভায় সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের অংশ নেওয়ার প্রথা রয়েছে। বাংলাদেশের পক্ষে অর্থসচিব ও ডেপুটি গভর্নর সভায় যোগ দেন। এদিকে নতুন করে বিপাকে পড়ার আগেই সংকটে থাকা দেশগুলোর কর কাঠামো ও রাজস্ব ব্যবস্থাপনা ঠিক করার পরামর্শ দিয়েছে আইএমএফ। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইএমএফের এমডি ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ‘অর্থনৈতিক সংকট এড়াতে চাইলে অর্থনৈতিক কাঠামোর সংস্কার করতে হবে।’

 

এ সময় আইএমএফ সভাপতি ও সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মেদ আলজাদান বলেন, ‘খুবই দুঃখজনক বিষয় হলো ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। কোনো সন্দেহ নেই যে এ কারণে অর্থনীতি আবারও সংকটে পড়বে। দরিদ্র মানুষের স্বার্থেই সংঘাত বাদ দিয়ে সবাইকে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে।’