সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১২:১৭:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষণের বিচার দাবি জাবি শিক্ষার্থীদের

৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষণের বিচার দাবি জাবি শিক্ষার্থীদের

ঢাকা প্রেস নিউজ

 

সারাদেশে ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। মিছিল শেষে তারা ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষণে অভিযুক্তদের বিচারের দাবি জানান।
 

রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় শহীদ মিনারের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
 

সমাবেশে প্রত্নতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সজিব তালুকদারের সঞ্চালনায় শিক্ষার্থীরা ধর্ষণের অভিযুক্তদের দ্রুত ট্রাইব্যুনালের আওতায় এনে বিচার নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে ছিনতাই ও সন্ত্রাস দমনে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
 

ইতিহাস বিভাগের শিক্ষার্থী নিবিড় ভূঁইয়া বলেন, "৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষকদের গ্রেপ্তার করতে হবে এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব, যাতে প্রতিটি মানুষ তার অধিকার আদায়ের আন্দোলন করতে পারে ও নিরাপদে চলাফেরা করতে পারে। অন্যথায় সরকার জনগণের আস্থা হারাবে।"
 

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, "যদি স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হন, তবে আমরা তাকে ক্ষমতা থেকে অপসারণে বাধ্য করবো। আমরা ন্যায়বিচার ও নিরাপত্তার দাবিতে আন্দোলন করছি, কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়।"
 

তিনি আরও বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান, দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করে পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করতে হবে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"