সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৩:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

চিলমারীতে কৃষক ঐক্য পরিষদের মানববন্ধন  অনুষ্ঠিত 

চিলমারীতে কৃষক ঐক্য পরিষদের মানববন্ধন  অনুষ্ঠিত 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-



"এক দেশ এক রেট, বাঁচলে কৃষক বাঁচবে দেশ, কৃষক যোগায় ক্ষুধায় অন্ন, সে কৃষক আজ কেন বিপন্ন"   এই স্লোগান কে সামনে রেখে   সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে, কৃষক  ঐক্য পরিষদের মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে, চিলমারী উপজেলা শাখার সভাপতি  সুলতান মিয়ার সভাপতিত্বে কৃষকদের নানান সমস্যা নিয়ে "কৃষক  ঐক্য পরিষদের" মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষক ঐক্য পরিষদের সভাপতি সুলতান মিয়া, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস মিয়া, সদস্য এনামুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সবাই তাদের কিছু দাবির কথা তুলে ধরেন, দাবি গুলো নিচে আলোচনা করা হল।


কৃষক যোগায় ক্ষুধায় অন্ন, সে কৃষক আজ কেন বিপন্ন" সারাদেশে সকল কৃষকের অধিকার আদায় এর লক্ষ্যে ঐক্য-বদ্ধ হন।
* উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা।
* বীজ, সার কিটনাশক সিন্ডিকেট মুক্ত করা।
* প্রতি উপজেলাতে কোল্ডস্টোরেজ ব্যবস্থা।
* ক্ষতিগ্রস্থ কৃষকের কৃষি ঋন ও সুদ মওকুফের ব্যবস্থা করা।
* বয়স্ক, পঙ্গু অসহায় কৃষকদের কৃষক ভাতা এবং পেনশন চালু করা।
* উপজেলা পর্যায়ে কৃষক বাজার তৈরি করে সরাসরি ভোক্তার কাছে মালামাল বিক্রয় করার ব্যবস্থা করা।
* উৎপাদন খরচ কমাতে বিনামূল্যে কৃষি প্রশিক্ষনের ব্যবস্থা করা।
* কৃষি পণ্য চলাচলে রেল বগি বরাদ্দ ও টোল প্রথা বিলুপ্ত করা। * কৃষকের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ফসল ভিত্তিক লোন ব্যবস্থা চালু করা।
* প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে কৃষকদের জন্য কৃষি বীমা চালু করতে হবে বলে জানান তারা।