সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩২:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গ্রোক সাময়িকভাবে বন্ধ করল ইন্দোনেশিয়া

গ্রোক সাময়িকভাবে বন্ধ করল ইন্দোনেশিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘গ্রোক’ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইন্দোনেশিয়া। এআই প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর ছবি তৈরির ও ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে গ্রোকের কার্যক্রমে এমন নিষেধাজ্ঞা আরোপ করল ইন্দোনেশিয়া।
 

সরকারি সূত্রে জানা গেছে, গ্রোক ব্যবহার করে নারীদের সম্মতিহীন পোশাকহীন ছবি তৈরির অভিযোগ উঠেছে। পাশাপাশি শিশুদের আপত্তিকর ছবি তৈরির চেষ্টারও প্রমাণ মিলেছে বলে দাবি করা হয়েছে।
 

ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটাল মন্ত্রী মেউতিয়া হাফিদ এক বিবৃতিতে বলেন, ‘সম্মতিহীন ডিপফেক ছবি তৈরি মানবাধিকার ও নাগরিক নিরাপত্তার চরম লঙ্ঘন।’ এ বিষয়ে ব্যাখ্যা ও আলোচনার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর কর্মকর্তাদের তলব করেছে সরকার।
 

এদিকে এআই প্রযুক্তির অপব্যবহারের ঘটনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ ধরনের প্রযুক্তির অপব্যবহারের নিন্দা জানিয়েছেন। যুক্তরাজ্যেও এক্স নিষিদ্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
 

ব্রিটিশ প্রযুক্তি সচিব লিজ কেন্ডাল বলেন, অনলাইন নিরাপত্তা আইন মেনে না চললে তিনি দেশটির নিয়ন্ত্রক সংস্থা অফকমের মাধ্যমে এক্স বন্ধের পদক্ষেপকে সমর্থন করবেন।
— দ্য গার্ডিয়ান