শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১২:২১:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মোহাম্মদপুরে যৌথ অভিযানে ৪০ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫৩

মোহাম্মদপুরে যৌথ অভিযানে ৪০ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫৩

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় চাঁন মানিক গ্রুপের শীর্ষ সদস্য চাঁনসহ মোট ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রুহুল কবির ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
 

পুলিশ জানায়, অভিযানে ৪০ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা, ৯টি চাপাতি ও সামুরাই, ১০টি ছুরি এবং ১২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে হত্যা, ডাকাতি ও মাদক মামলার আসামিসহ নিষিদ্ধ সংগঠনের একাধিক নেতা রয়েছে।
 

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

এদিকে রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।