সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩২:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আইইএলটিএস ছাড়া পড়া যাবে জার্মানের যেসব বিশ্ববিদ্যালয়ে

আইইএলটিএস ছাড়া পড়া যাবে জার্মানের যেসব বিশ্ববিদ্যালয়ে

অন্যদিকে, এসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে অডি, বিএমডব্লিউ, ভক্সওয়াগন ও মার্সিডিজের মতো কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়। ২০২৪ সালে ভর্তির জন্য এ সুযোগ পাবেন বিদেশি শিক্ষার্থীরা।


আইইএলটিএস ছাড়া যেসব জার্মান বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে- 

 

বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য আইইএলটিএস প্রয়োজন। তবে ইউরোপের দেশ জার্মানিতে এমন অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয় আছে, যেগুলোয় আইইএলটিএস বা অন্য কোনো ভাষার দক্ষতার পরীক্ষা না দিয়ে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দেয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো:


> ফ্রি ইউনিভার্সিটি অব বার্লিন
> ইউনিভার্সিটি অব সিয়েজেন
> ইউনিভার্সিটি অব কাইসারস্লটার্ন
> ব্রাউনচেইইউগ ইউনিভার্সিটি অব টেকনোলজি
> ইউনিভার্সিটি অব গিজেন
> ইউনিভার্সিটি অব কোবলেঞ্জ অ্যান্ড ল্যান্ডউ
> এসলিনজেন ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্স


আইইএলটিএসের বিকল্প পরীক্ষা

 

ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য আগের শিক্ষাপ্রতিষ্ঠানের কোর্সে সম্পূর্ণরূপে ইংরেজি ভাষায় পড়ানো হয়েছিল- এমন একটি সনদ জার্মানির বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।


> শিক্ষার্থী স্নাতকে সব কোর্স সম্পূর্ণভাবে ইংরেজি মাধ্যমে পড়লে আইইএলটিএস লাগবে না। শিক্ষার্থীর যদি পিটিই (PTE), টোয়েফল (TOEFL), ডুয়োলিঙ্গো (Duolinguo) বা সিএই (CAE) পরীক্ষার সনদ থাকে; তবে আইইএলটিএস পরীক্ষা দিতে হবে না।

 

>এছাড়াও কিছু জার্মান বিশ্ববিদ্যালয় আছে, যেগুলো আবেদনকারীর সাক্ষাৎকার নিয়ে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা যাচাই করে।