সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৯:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মেডিকেল মাইগ্রেশন: আজ প্রথম তালিকা প্রকাশ

মেডিকেল মাইগ্রেশন: আজ প্রথম তালিকা প্রকাশ

দেশের সরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিতে প্রথম দফায় মাইগ্রেশনের তালিকা আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। 

 

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বলেন, ‘২৯ ফেব্রুয়ারি আমরা প্রথম মাইগ্রেশনের তালিকা প্রকাশ করবো। এর পাঁচ দিন পর দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে।’এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেলের জন্য উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়। যা চলে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। 

 

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।  ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯  হাজার ৯২৩ জন শিক্ষার্থী। সরকারি মেডিকেলে সুযোগপ্রাপ্তদের মধ্যে মেয়েরা এগিয়ে। এ বছর ৩ হাজার ৬৮ জন মেয়ে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাবেন। আর সরকারি মেডিকেলে চান্সপ্রাপ্ত ছেলের সংখ্যা ২ হাজার ৩১২ জন।