শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৩:৫৪:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দক্ষিণ হালিশহরে মহান বিজয় দিবস উদযাপন: ফুটবল ও সাহিত্যমঞ্চের যৌথ কর্মসূচি

দক্ষিণ হালিশহরে মহান বিজয় দিবস উদযাপন: ফুটবল ও সাহিত্যমঞ্চের যৌথ কর্মসূচি

নিজস্ব বার্তা (চট্টগ্রাম):

 

চট্টগ্রাম, ১৫ ডিসেম্বর (নিজস্ব বার্তা) – স্বাধীনতার ৫৪ বছর পূর্তির দিনে নগরীর দক্ষিণ হালিশহরে বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি আয়োজন করছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি এবং আলোর পথে যুব সাহিত্য ফোরাম।
 

যৌথ উদ্যোগে ১৬ ডিসেম্বর সকাল ৮টায় দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর ৮:১৫ মিনিটে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল ৮:৩০ মিনিটে পথসভা, এবং ৯টায় মুক্তিযুদ্ধের সংগঠকদের সৌজন্য সাক্ষাৎ করা হবে।
 

বিকেল ৩টায় শুরু হবে প্রদর্শনী ফুটবল ম্যাচ এবং প্রাক্তন ফুটবলার ও ক্রীড়াবিদদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ৩:৩০ মিনিটে অ-১৫ ও অ-১৭ দলগুলোর মধ্যে প্রীতি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলার শেষে সেরা দুই খেলোয়াড়কে পুরস্কার দেওয়া হবে এবং সংগঠকদের গুণীজনদের সংবর্ধনা জানানো হবে।
 

বিজয় দিবস উদযাপন কমিটির সমন্বয়ক, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সংশ্লিষ্টদের যথাসময়ে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।