শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:১৪:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

জুলাই হত্যার বিচার দ্রুত করতে ট্রাইব্যুনাল বাড়ানোর ইঙ্গিত আইন উপদেষ্টার

জুলাই হত্যার বিচার দ্রুত করতে ট্রাইব্যুনাল বাড়ানোর ইঙ্গিত আইন উপদেষ্টার

জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া আরও ত্বরান্বিত করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
 

ড. আসিফ নজরুল বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের বিচারকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যে মামলাগুলোর বিচার সন্তোষজনক গতিতে এগোচ্ছে। তবে বিচার দ্রুত শেষ করতে প্রয়োজনে আরও ট্রাইব্যুনাল গঠন করা হতে পারে।”
 

তিনি আরও বলেন, “বিগত সরকারের হত্যা, গুম ও নির্যাতনসহ সব ধরনের অপরাধের বিচারের ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। দেশের স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
 

এ সময় গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

প্রসঙ্গত, জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার ইতোমধ্যেই জোরেশোরে চলছে। একাধিক মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাতেও সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ পর্যায়ে।
 

বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ২-এ এসব বিচার কার্যক্রম চলছে। তবে মূল ভবনের সংস্কার শেষ না হওয়ায় ট্রাইব্যুনাল-২ এর বিচারকাজ আপাতত টিনশেড ভবনে পরিচালিত হচ্ছে।