সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৯:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মিরপুর বিআরটিএতে অভিযান, চার দালালের দুই মাসের কারাদণ্ড

মিরপুর বিআরটিএতে অভিযান, চার দালালের দুই মাসের কারাদণ্ড

ঢাকা প্রতিনিধই

 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটক ব্যক্তিদের মধ্যে চারজনকে দুই মাস করে কারাদণ্ড এবং অপর তিনজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
 

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর মিরপুর-১৩ এলাকায় অবস্থিত বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেল কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানটি পরিচালনা করে।
 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— মো. মিরাজ হোসেন, মো. সুজন হোসেন, মেঃ হারুন ও মো. রাশেদ হক। আটক অপর তিনজনের কাছ থেকে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়।
 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, বিআরটিএতে সেবা নিতে আসা সাধারণ মানুষকে দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র তাদের কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের ঘটনায় বিআরটিএ কর্তৃপক্ষের কাছে একাধিক অভিযোগও এসেছে।
 

তিনি বলেন, সেবাগ্রহীতাদের হয়রানি ও ভোগান্তি বন্ধ করতে এবং বিআরটিএ কার্যালয়কে দালালমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।