রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ১০:০৬:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধি:-



মানববন্ধন, আলোচনা অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান। বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মো. মাসুদ মিয়া, মৌটুসী রহমান ইনান, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি এসএম মামুন প্রমুখ। শোষণ-নির্যাতনের বিরুদ্ধে নারীদের জেগে ওঠার আহ্বান জানান বক্তারা। 

এদিকে, বিভিন্ন সংগঠন নানা আয়োজনে দিবসটি পালন করে। বাংলাদেশ নারী আন্দোলন, গাইবান্ধা জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে সমাবেশ ও মিছিল করে। অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নাসরিন সুলতানা রেখা, আফরোজা বেগম লিলি, পারম্নল বেগম প্রমুখ। 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি নারী শাখা পার্টির জেলা কার্যালয়ে আলোচনার আয়োজন করে। জেলা নারী শাখার সভাপতি সুপ্রিয়া ঘোষের সভাপতিত্বে নারী দিবসের প্রবন্ধ পাঠ করেন মিতা হাসান। আলোচনা করেন সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, মুরাদজ্জামান রব্বানী, মেহেরুল মুন্নি, জুয়েল রানা প্রমুখ। 
অপরদিকে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে স্থানীয় দারুল আমান ট্রাস্টে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিভাগের দায়িত্বশিলা ডা. সাহিদা সরকার জলির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সদরের দায়িত্বশিলা ফাতেমা বেগম, মোহসিনা বেগম ও মাজেদা বেগম। 

এছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র শহরের ১নং রেলগেট এলাকায় সমাবেশ করে। সংগঠনের জেলা সভাপতি সুভাশিনী দেবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সাংগঠনিক সম্পাদক রাহেলা সিদ্দিকা প্রমুখ। 
প্রতিবাদ হোক সহিংসতার, নিশ্চিত হোক নারীর অধিকার- এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় বক্তব্য দেন মহিলা পরিষদ সংগঠনের জেলা সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, সহ-সভাপতি কাকলি সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিকা গুপ্ত, পরিবেশ ও জলবায়ু সম্পাদক বিথী বেগম, সদস্য কেয়া ইয়াসমীন প্রমুখ।

এসব অনুষ্ঠানে বক্তারা নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।