শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১২:২৭:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৮ জন দগ্ধ, আশঙ্কাজনক ৪

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৮ জন দগ্ধ, আশঙ্কাজনক ৪

চট্টগ্রাম নগরীর হালি শহরে একটি আবাসিক ভবনের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছে। আজ সোমবার ভোরে হালিমা মঞ্জিল নামের ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। 

 

দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ভবনটি হালি শহর এসি মসজিদের পাশে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

দগ্ধরা হলেন- আয়েশা (৪), আনাস (৭), আইমান (৯), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), শাওন (১৭), মো. শাখাওয়াত (৪৬) ও পাখি (৩৫)।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই মো. আশিক বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৮ জনকে হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে  জানিয়েছেন চিকিৎসক।

 

আহতদের প্রতিবেশী মো. মকবুল জানান, ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেহরির সময় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দগ্ধ সকলে একই পরিবারের সদস্য। কুমিল্লার বুড়িচং থেকে ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন আরেক ভাইয়ের পরিবারের সদস্যরা।