সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৩:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

কুড়িগ্রামে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

কুড়িগ্রামে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হীরার ভিটা (১১ মাথা মহীনের দোলা) এলাকার ধানক্ষেত থেকে বেলাল হোসেন (২৬) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 
 

ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে, বেলাল হোসেন শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি। 
 

শনিবার (০১ মার্চ) সকাল ৯ টায় স্থানীয় লোকজন মৃত লোকমান হোসেনের ছেলে আবু সাঈদ মিয়ার ধান ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে নাগেশ্বরী থানার পুলিশকে জানায়। 
 

পরে নাগেশ্বরী থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বেলাল হোসেন (২৬) ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ি (ভাঙ্গামোড়) এলাকার নুর নবী মিয়া ও রোকসানা বেগম দম্পতির সন্তান।
 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির মাথায় ১২-১৩ টি আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার স্থান নাগেশ্বরী থানার অধীনে হওয়ায় ওই থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।