সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১২:১৭:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

নবীজীকে নিয়ে ফেসবুকে কটূক্তির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল 

নবীজীকে নিয়ে ফেসবুকে কটূক্তির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

মহানবী (সা.) কে নিয়ে রাখাল রাহা এবং সোহেল হাসানের কটুক্তির বিরুদ্ধে আবু ত্বহার বক্তব্যকে উস্কানিমূলক উল্লেখ করে সংস্কৃতি মন্ত্রণালয়ের ট্রাস্টি নাহিদ হাসান নলেজ তার ফেসবুকে লিখেছেন 'কওমী জননী ডাকা কুলাঙ্গাররা হত্যার হুমকি দিয়েই চলছে। এদেরকে গ্রেফতার করা হবে না?'
 

এরই প্রতিবাদে কুড়িগ্রামে বাদ মাগরিব বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফ্রেব্রুয়ারি) সর্বস্তরের তৌহিদী মুসলিম ছাত্র জনতা এর উদ্যোগে পৌর মডেল মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে শেষ হয়।
 

প্রতিবাদ সমাবেশে মাওলানা শামীম আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের মুখ্য সংগঠক সাদিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আলমগীর, হাসান জিহাদী সহ প্রমুখ বক্তব্য দেন।
 

সমাবেশে বক্তারা বলেন, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না এবং মহানবী (সা.) কে নিয়ে কটুক্তিকারীদের গ্রেফতার এবং কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে।
 

বক্তারা রাসুল (সা.) কে নিয়ে কটূক্তি করার তীব্র প্রতিবাদ জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং অবিলম্বে নাহিদ হাসান নলেজকে ট্রাস্টি পদ থেকে প্রত্যাহার করা সহ শাস্তির ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তাঁরা।