সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শিক্ষা ক্যালেন্ডারে বড় রদবদল, এসএসসি-এইচএসসি হবে ডিসেম্বরে

শিক্ষা ক্যালেন্ডারে বড় রদবদল, এসএসসি-এইচএসসি হবে ডিসেম্বরে

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, এসএসসি ও এইচএসসি- দুটি পাবলিক পরীক্ষাই বছরের শেষ মাস ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক জানিয়েছেন, আবহাওয়া ও নানা কারণে পরীক্ষা পিছিয়ে যাওয়ার প্রবণতা কমাতে এবং শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে অ্যাকাডেমিক ক্যালেন্ডার পুনর্বিন্যাস করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকে এই নতুন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

বর্তমানে এসএসসি ফেব্রুয়ারি ও এইচএসসি এপ্রিল মাসে শুরু হলেও বিভিন্ন কারণে সময়সূচি প্রায়ই পরিবর্তিত হয়। এতে ফল প্রকাশ ও উচ্চশিক্ষায় ভর্তি প্রক্রিয়ার মধ্যে দীর্ঘ বিরতি তৈরি হয়। নতুন পরিকল্পনায় এই সময়ক্ষেপণ কমিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী জানান, ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করা গেলে সিলেবাস, ক্লাস কার্যক্রম ও মূল্যায়ন একই ধারায় সম্পন্ন করা সম্ভব হবে। এরপর জানুয়ারি থেকেই শিক্ষার্থীরা পরবর্তী স্তরে ভর্তি হতে পারবে, ফলে সেশনজট কমবে এবং নির্ধারিত সময়েই শিক্ষাজীবন শেষ করা সম্ভব হবে।

নতুন কাঠামো অনুযায়ী, ডিসেম্বর মাসকে পরীক্ষাকেন্দ্রিক সময় হিসেবে নির্ধারণ করা হবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট বোর্ডগুলো পরীক্ষা আয়োজন ও দ্রুত ফল প্রকাশ করবে। ফল প্রকাশের পরপরই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগও তৈরি হবে বলে জানানো হয়েছে।

মন্ত্রী আরও বলেন, লক্ষ্য হচ্ছে- শিক্ষার্থীরা ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি সম্পন্ন করে কোনো বিলম্ব ছাড়াই উচ্চশিক্ষায় প্রবেশ করতে পারে। তবে এটি বাস্তবায়ন নির্ভর করবে নির্ধারিত সময়ের মধ্যে পাঠ্যসূচি শেষ করার সক্ষমতার ওপর।

এদিকে শিক্ষাবিদরা বলছেন, দেশের আবহাওয়া ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় এনে নতুন সময়সূচি নির্ধারণ করা হলে তা শিক্ষার্থীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।