সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:১২:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় তদন্ত কমিটির পরিদর্শন

সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় তদন্ত কমিটির পরিদর্শন

রাঙামাটি প্রতিনিধি:-

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। বুধবার দুপুরে কমিটির প্রধান, রাঙামাটির স্থানীয় সরকারের প্রধান প্রকৌশলী মোবারক হোসেনসহ পাঁচ সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
 

তদন্ত কমিটির প্রধান মোবারক হোসেন জানিয়েছেন, ইকো ভ্যালি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট অথবা সিগারেটের পরিত্যক্ত আগুন থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে।
 

এদিকে, আজ সকালে ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবারকে ৩০ কেজি চাল, সাড়ে সাত হাজার টাকা, শুকনা খাবার ও কম্বল বিতরণ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।
 

সোমবার দুপুরে সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯৭টি বসতঘর, কটেজ, রিসোর্ট ও রেস্তোরাঁ পুড়ে যায়। এ ঘটনার পর জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ব্যবসায়ীরা দাবি করছেন, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় শতকোটি টাকা। তাদের মতে, আগুনে ৩৪টি কটেজ ও রিসোর্ট পুড়ে গিয়ে ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।