সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৮:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অসদুপায় অবলম্বন করায় রেকর্ড ১০০ জন পরীক্ষার্থী বহিষ্কার

অসদুপায় অবলম্বন করায় রেকর্ড ১০০ জন পরীক্ষার্থী বহিষ্কার

আজ রোববার (৭ জুলাই) অনুষ্ঠিত হয়েছে উচ্চ মাধ্যমিক (HSC) ও সমমান পরীক্ষার চতুর্থ দিনের পরীক্ষা। এই দিনের পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে অসদুপায় অবলম্বন করায় রেকর্ড ১০০ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। এছাড়াও, পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৭ হাজার ৮৩৯ জন।

 

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষাবোর্ডে (সিলেট বিভাগ বাদে) মোট পরীক্ষার্থী ছিল ৭৮ হাজার ৪৫৫ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭৫ হাজার ৪১ জন। অনুপস্থিত ছিল তিন হাজার ৪১৪ জন। এই বোর্ডে অনুপস্থিত হার ৪.২৫ শতাংশ। ১০ জন শিক্ষার্থীকে বহিষ্কার হয়েছে।

 

কারিগরি শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৮৩ হাজার ৩১৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ৭৬ হাজার ৩০৬ জন। অনুপস্থিত ছিল পাঁচ হাজার ১০ জন। অনুপস্থিতির হার ছিল ২.৭৩ শতাংশ। বহিষ্কার হয়েছে ১৪ জন।

 

বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড এবং এ বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিত রয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ১১ জুলাই শুরু হবে।