সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৯:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত

ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের সব ধরনের দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। দলীয় একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
 

মঙ্গলবার দল থেকে পাঠানো চিঠিতে জানানো হয়, কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর অবদানকে সম্মান জানিয়ে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ আগামী তিন মাসের জন্য স্থগিত থাকবে।
 

এর আগে গত রোববার ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। তিনি নোটিশের জবাব দেওয়ার জন্য সময় চাইলে আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার তিনি লিখিত জবাব জমা দেন।
 

চিঠিতে তাঁকে সতর্ক করে বলা হয়েছে, টেলিভিশন অনুষ্ঠান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার সময় যেন দেশের মর্যাদা, দলের নীতিমালা এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে—এমন কোনো মন্তব্য না করেন।
 

কারণ দর্শানোর নোটিশের জবাবে ফজলুর রহমান লিখেছেন, “আমি বিএনপির ক্ষতি হয় এমন কোনো কথা বা কাজ করিনি, করবও না। জাতীয়তাবাদী দলের নেতৃত্বের ওপর আমার পূর্ণ আস্থা আছে। সুবিচার পাব বলে আশা করছি এবং দলের বৃহত্তর স্বার্থে যেকোনো সিদ্ধান্তের প্রতি অনুগত থাকব।”
 

উল্লেখ্য, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করার পর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিএনপি।