সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পতেঙ্গায় আদর্শ শিক্ষক ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন: শিশুদের ছোটবেলাতেই জীবন গড়ার তাগিদ দিতে হবে

পতেঙ্গায় আদর্শ শিক্ষক ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন: শিশুদের ছোটবেলাতেই জীবন গড়ার তাগিদ দিতে হবে

হোসেন বাবলা, চট্টগ্রাম, ঢাকা প্রেস:-


 

চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় ‘আদর্শ শিক্ষক ফোরাম’-এর উদ্যোগে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে উৎসাহমূলক বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে কাঠগড় এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেওয়া হয়।

 

পতেঙ্গায় আদর্শ শিক্ষক ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন: শিশুদের ছোটবেলাতেই জীবন গড়ার তাগিদ দিতে হবে


 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফোরামের সভাপতি এস. এম. দিদারুল আলম এবং সঞ্চালনা করেন শিক্ষক স্বপন মিয়া।

 

পতেঙ্গায় আদর্শ শিক্ষক ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন: শিশুদের ছোটবেলাতেই জীবন গড়ার তাগিদ দিতে হবে — ছবি ২




প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন রিফাইনারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন। তিনি বলেন,

“শিশু বয়সেই জীবন গড়ার তাগিদ দিতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান নয়, আদর্শ চরিত্র ও নৈতিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনেসাঁ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, বর্ণশেখা আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ আনিসুজ্জামান, আল আমিন আইডিয়াল স্কুলের প্রধান পরিচালক মোঃ এনায়েত হোসেন লিটন, পতেঙ্গা বিদ্যা নিকেতন কেজি অ্যান্ড হাই স্কুলের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ দেলোয়ার হোসেন, আদর্শ শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ও সিনিয়র শিক্ষক মোঃ আল আমিন, এবং সংগঠক মোঃ আবু রায়হান।
 

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে বক্তারা শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।