সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪২:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গত আড়াই মাসে টিআইএন নেওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২১ লাখ

গত আড়াই মাসে টিআইএন নেওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২১ লাখ

গত আড়াই মাসে প্রায় ২১ লাখ করদাতা কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিয়েছেন। এর মানে হল প্রতিদিন গড়ে ২৮ হাজার টিআইএন নেওয়া হচ্ছে। টিআইএন নেওয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়ার পেছনে ৪৩ টি সেবার জন্য টিআইএন গ্রহণ ও রিটার্ন জমার বাধ্যবাধকতাকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।


জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৩ এপ্রিল) পর্যন্ত সারা দেশে টিআইএনধারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখ ৮৯ হাজার ৭৫ জন। আড়াই মাস আগেই গত ৮ ফেব্রুয়ারি প্রথমবারের মতো টিআইএনধারীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। ওই দিন শেষে টিআইএনধারীর সংখ্যা দাঁড়ায় ১ কোটি ৩ হাজার ৮৪৪ জন। 


এনবিআরের হিসাবে দেখা গেছে, গত দুই মাস প্রতিদিন গড়ে ২৮ হাজার ১৭৮ জন টিআইএন নিয়েছেন। গত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসেও দৈনিক ১০-১২ হাজার টিআইএন ইস্যু হতো বলে এনবিআরের কর্মকর্তারা জানান। করযোগ্য আয় না থাকা সত্ত্বেও অনেকেই রিটার্ন জমার প্রমাণপত্র (পিএসআর) ছাড়া বিভিন্ন সেবা পাচ্ছেন না বলে টিআইএন নিতে বাধ্য হচ্ছেন।


এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম মনে করেন ৪৩টি সেবার জন্য টিআইএন ও রিটার্ন বাধ্যতামূলক করার ফলে টিআইএন নেওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এটি একটি ইতিবাচক পদক্ষেপ। তাদের বিশ্বাস এই পদক্ষেপের মাধ্যমে করের আওতায় নতুন মানুষ আসবে এবং কর আদায় বৃদ্ধি পাবে।