মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৬:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন রিজভী

সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন রিজভী

কুমিল্লা প্রতিনিধি:-



বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারকে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমর্থনের বিষয়টি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই সরকার জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেবে, যা তাদের প্রধান দায়িত্ব। গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। একইসঙ্গে, স্থানীয় সরকার নির্বাচনকে জাতীয় নির্বাচনের আগে আয়োজনের কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

 

শনিবার দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর এল এল উচ্চ বিদ্যালয় মাঠে মেঘনা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে এবং শেখ হাসিনার দমন-পীড়নের শিকার হয়েছেন, তাদের প্রতি কি সরকারের বিশ্বাস নেই? গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রথম দায়িত্ব হচ্ছে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। তিনি বলেন, এই সরকারের উচিত গণতন্ত্র ও সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখতে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া।
 

সম্মেলনে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল ওদুদ মুন্সি। প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। আরও বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সি, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ভিপি মুকুল এবং হোমনা পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ প্রমুখ।
 

সম্মেলনের উদ্বোধন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা।