সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:১০:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

ঈদের আগে শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ

ঈদের আগে শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ

ঢাকা প্রেস নিউজ

 

ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোট।
 

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই সমাবেশে নেতৃত্ব দেন সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। তিনি অভিযোগ করেন, শিক্ষা প্রশাসনে আওয়ামী লীগের ঘনিষ্ঠদের বসিয়ে রেখে দুর্নীতির মাধ্যমে বদলি ও পদায়ন বাণিজ্য করা হচ্ছে, যার ফলে শিক্ষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
 

সেলিম ভুঁইয়া বলেন, "আওয়ামী লীগের ১৬ বছরের শাসনে এমপিওভুক্ত শিক্ষকরা ন্যায়সঙ্গত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। আমরা আশা করেছিলাম, সরকার শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং শিক্ষা সংস্কারে পদক্ষেপ নেবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, শিক্ষকদের অবহেলা করা হচ্ছে।"
 

তিনি আরও বলেন, "আসন্ন ঈদের আগে শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করতে হবে। প্রতিমাসের ১ তারিখের মধ্যে শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে। সরকারি চাকরিজীবীদের মতো এমপিও শিক্ষকদেরও চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া প্রদান করতে হবে। পাশাপাশি, অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা অবসরের দিনেই পরিশোধ করতে হবে।"
 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের মহাসচিব জাকির হোসেন, যুগ্ম মহাসচিব এএইচএম সায়েদুজ্জামানসহ কেন্দ্রীয় নেতারা।