সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৭:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •

শূন্য সংরক্ষিত আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি মাছউদ

শূন্য সংরক্ষিত আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি মাছউদ

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
 

বৃহস্পতিবার নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
 

ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ নিয়ে সমালোচনার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন।
 

এর পর বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। পরে বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়। একই সঙ্গে শূন্য আসন পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়কে অনুরোধ জানানো হয়েছে।
 

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন দিয়ে আসনটি পূরণ করা হবে।”
 

তিনি জানান, শূন্য আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একাধিক প্রার্থী থাকলে ভোট অনুষ্ঠিত হবে। আর একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
 

ইসি মাছউদ আরও বলেন, যে দল বা জোটের জন্য সংরক্ষিত আসনটি বরাদ্দ, শূন্য হওয়ার পরও উপনির্বাচনের মাধ্যমে সেই দল বা জোটের প্রার্থীই আসনটি পাবেন।
 

ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি ৩৬টি আসন পেয়েছে। এর মধ্যে পাঁচ মাসের মাথায় একটি আসন শূন্য হলো। বিএনপির বাইরে জামায়াতের জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট একটি আসন পেয়েছে।