সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৮:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

‘ফলপ্রসূ’ আলোচনার পর সরাসরি বৈঠকে বসতে সম্মত ইসরাইল ও লেবানন: যুক্তরাষ্ট্র

‘ফলপ্রসূ’ আলোচনার পর সরাসরি বৈঠকে বসতে সম্মত ইসরাইল ও লেবানন: যুক্তরাষ্ট্র

ইসরাইল ও লেবানন সরাসরি আলোচনায় বসতে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে অনুষ্ঠিত দুই পক্ষের বৈঠককে ‘গঠনমূলক’ বলে মঙ্গলবার উল্লেখ করেছে মার্কিন প্রশাসন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, ‘ইসরাইল ও লেবাননের মধ্যে সরাসরি আলোচনা শুরুর লক্ষ্যে অংশগ্রহণকারীরা গঠনমূলক আলোচনা করেছেন।’

তিনি বলেন, ‘উভয় পক্ষ পারস্পরিক সম্মতির ভিত্তিতে নির্ধারিত সময় ও স্থানে সরাসরি আলোচনা শুরু করতে রাজি হয়েছে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যস্থতায় ইসরাইলি ও লেবাননি প্রতিনিধিদের প্রায় দুই ঘণ্টার বৈঠকের পর এ ঘোষণা আসে।

বিবৃতিতে বলা হয়, এই ‘ঐতিহাসিক অগ্রগতি’র জন্য যুক্তরাষ্ট্র দুই দেশকে অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যৎ আলোচনার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে লেবানন সরকারের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ জোরদার এবং ইরানের প্রভাব কমানোর পরিকল্পনাকেও সমর্থন জানিয়েছে ওয়াশিংটন।

টমি পিগট বলেন, ‘যেকোনো যুদ্ধবিরতি চুক্তি অবশ্যই দুই দেশের সরকারের মধ্যেই হতে হবে এবং তা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়- কোনো পৃথক বা বিকল্প প্রক্রিয়ায় নয়।’

উল্লেখ্য, গত ২ মার্চ ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালানোর পর লেবানন এই আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়ে।

এরপর থেকে ইসরাইলের হামলায় ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরাইলের স্থল অভিযান অব্যাহত রয়েছে।