মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২১:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মারা গেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা

মারা গেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা

বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলটির বিশেষ সম্পাদক নাদিম মোস্তফা মারা গেছেন। রোববার (৩০ জুন) বেলা ১১টায় হার্ট অ্যাটাক করে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

 

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান তিনি। এসময় তিনি শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, মরহুমের জানাজা এবং দাফনের বিষয়ে পরে জানানো হবে। নাদিম মোস্তফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে রাজশাহী-৪ (বাঘমারা) আসন থেকে ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসন থেকে পরাজিত হয়েছিলেন তিনি।