সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দুই দিনব্যাপী ‘রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৩.০’ শুরু হতে চলেছে

দুই দিনব্যাপী ‘রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৩.০’ শুরু হতে চলেছে

বিজ্ঞানের অসীমতাকে ছাত্রছাত্রীদের মাঝে ছড়িয়ে দিতে দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসব ‘রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৩.০’ শুরু হতে চলেছে রাজউক উত্তরা মডেল কলেজে। ‘গ্র্যাব বিয়ন্ড দি ইনফিনিটি’ স্লোগানকে সামনে রেখে রাজউক কলেজ সায়েন্স ক্লাব আয়োজিত এ অনুষ্ঠান ২ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৩ অক্টোবর পর্যন্ত।

 

উৎসবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহীসহ সারা দেশের এক শতাধিক স্কুল-কলেজের প্রায় তিন সহস্রাধিক শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছে। উৎসবে ম্যাথ, ফিজিকস, কেমিস্ট্রি, বায়োলজি, প্রবাবিলিটি অলিম্পিয়াডসহ থাকছে ১৩টি অলিম্পিয়াড।


স্কুল-কলেজের খুদে বিজ্ঞানীদের সম্ভাবনাময় উদ্ভাবনী ক্ষমতা প্রদর্শনের জন্য থাকছে প্রজেক্ট ডিস্প্লে, ওয়াল ম্যাগাজিনসহ একাধিক গ্রুপ সেগমেন্ট। অনুষ্ঠানের প্রথম দিনে থাকছ ১৩টি অলিম্পিয়াডসহ বিজ্ঞানবিষয়ক সেমিনার ও দ্বিতীয় দিনে থাকছে খুদে বিজ্ঞানীদের বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী। এ ছাড়া এদিন বিজ্ঞানপ্রেমীদের মাঝে অভিজ্ঞতা শেয়ার করতে আসছে ‘ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অব ইনফরমেটিকস’-এ বাংলাদেশের প্রথম স্বর্ণপদকজয়ী দল।