সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৬:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নতুন গভর্নরের নিয়োগ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

নতুন গভর্নরের নিয়োগ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরকে অপসারণ এবং নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
 

বৃহস্পতিবার (৫ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন এ রিট দায়ের করেন। রিটে অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আবেদনে নতুন গভর্নরের নিয়োগ স্থগিত ও বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
 

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সরকার ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে অপসারণ করে মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।
 

একটি প্রজ্ঞাপনে বলা হয়, গভর্নর পদে আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
 

অন্য একটি প্রজ্ঞাপনে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগের কথা উল্লেখ করে বলা হয়, তিনি অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশও অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।