সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৯:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অস্ট্রেলিয়ায় শনিবার থেকে শুরু হচ্ছে রমজান

অস্ট্রেলিয়ায় শনিবার থেকে শুরু হচ্ছে রমজান

অনলাইন ডেস্ক

 

অস্ট্রেলিয়ায় পবিত্র রমজান মাসের সূচনা হতে যাচ্ছে আগামী শনিবার। দেশটির গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছেন। খবর খালিজ টাইমসের।
 

প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া জানিয়েছে যে, ২৮ ফেব্রুয়ারি দেশটিতে শাবান মাস শেষ হয়েছে। ফলে শনিবার থেকে শুরু হবে পবিত্র ও মহিমান্বিত রমজান মাস।
 

গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং কাউন্সিল অব ফতোয়া অ্যান্ড শরিয়ার সঙ্গে সমন্বয় করে এ ঘোষণা দিয়েছেন।
 

ভৌগলিক অবস্থান ও টাইম জোনের পার্থক্যের কারণে, চন্দ্রপঞ্জিকার হিসাব অনুযায়ী অস্ট্রেলিয়া বিশ্বের অনেক দেশের আগে রমজান মাস শুরুর ঘোষণা দিয়ে থাকে।
 

গ্র্যান্ড মুফতি জানান, সিডনিতে রমজানের চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে, যা সূর্যাস্তের পর আকাশে ১২ মিনিট দৃশ্যমান থাকবে। অন্যদিকে, পার্থে নতুন চাঁদ ৭টা ৮ মিনিটে অস্ত যাবে এবং সূর্যাস্তের পর আরও ১৬ মিনিট আকাশে দৃশ্যমান থাকবে, যা চাঁদ দেখা সহজ করবে।
 

রমজান মাস শুরুর ঘোষণার পর শুক্রবার রাতে দেশটির বিভিন্ন মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে।