শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নির্বাচন কমিশনে এনসিপির প্রতিনিধি দল, নেতৃত্বে হাসনাত আব্দুল্লাহ

নির্বাচন কমিশনে এনসিপির প্রতিনিধি দল, নেতৃত্বে হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং জামায়াত–এনসিপি জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
 

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রশাসন ও নির্বাচন কমিশন বিষয়ক উপকমিটির সেক্রেটারি আয়মান রাহাত প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত থাকবেন। সোমবার বিকেল সাড়ে ৫টায় নির্বাচন কমিশনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।