বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৬:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •

একজন আসামীসহ অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় মোবাইল, মোটরসাইকেল ও নৌকা আটক

একজন আসামীসহ অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় মোবাইল, মোটরসাইকেল ও নৌকা আটক

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


 

মনোহরপুর সীমান্তে গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ০৯টার সময় মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের বুগলাউড়ি ঘাট এলাকায় অভিযান পরিচালনাকালে ০১ জন ব্যক্তিকে ০১টি ব্যাগ নিয়ে নৌকা থেকে নামার সময় তার গতিবিধি সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে। টহলদল  মোঃ মুক্তার হোসেন (২৪), পিতা-মোঃ নজরুল ইসলাম, গ্রাম-পাঁচকাঠা, পোষ্ট-হাসানপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ০১টি ব্যাগসহ আটক করতে সক্ষম হয়। টহলদল তার সাথে থাকা ব্যাগটি তল্লাশী করে অবৈধ ও চোরাচালানকৃত ১৮টি মোবাইলসহ চোরাচালানী কাজে ব্যবহৃত ০১টি নৌকা ও ০১টি মোটরসাইকেল আটক করে। আটককৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মোবাইল, মোটরসাইকেল এবং নৌকাসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
 

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।