মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৬:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শক্তিশালী ভূমিকম্প নেপালে

শক্তিশালী ভূমিকম্প নেপালে

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। নেপালে প্রথম ভূমিকম্পটি হয় স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টা ২৫ মিনিটে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। এর ২৫ মিনিট পর অনুভূত হয় দ্বিতীয় ভূমিকম্পটি। রিখটার স্কেলে এর কম্পনের মাত্রা ছিল ৬.২। 

এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ ও ৫ কিলোমিটার ভূগর্ভে। নেপালের ভূমিকম্পে ভারতের রাজধানী নয়াদিল্লি ছাড়াও দেশটির উত্তরাঞ্চলও কেঁপে উঠে


মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস নেপালে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ ও ৫ দশমিক ৭ মাত্রার দুটি ভূমিকম্পের রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে।

ইউএসজিএস বলছে, নেপালের দিপায়াল শহর থেকে ৪৩ কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে প্রথম ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। আর দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তি হয়েছে দিয়াপাল থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।