বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৭:০২:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটুয়াখালীতে র‌্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসার গ্রেপ্তার

পটুয়াখালীতে র‌্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসার গ্রেপ্তার

পটুয়াখালী সদর উপজেলার মুসলিমপাড়া এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

র‌্যাব-৮ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ (সিপিসি-১) পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-২ মোহাম্মদপুরের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃত মোল্লা কাউসার পটুয়াখালী জেলার বড় বিঘাই এলাকার শানু ওরফে মামুন মৃধার ছেলে। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় বসবাস করছেন।

 

র‌্যাব সূত্র জানায়, অভিযুক্ত কাউসার মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসার স্পট নিয়ন্ত্রণে সক্রিয় ছিলেন। গত ২১ ফেব্রুয়ারি বসিলা রোড এলাকায় মাদক স্পট বন্ধ করাকে কেন্দ্র করে তিনি ও তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাদী ও তার এক বন্ধুর ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। পরে এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়।

 

স্কোয়াড্রন লিডার রাশেদ, কোম্পানি অধিনায়ক, র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী বলেন, ঘটনার পর থেকেই র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়ে আসামির অবস্থান শনাক্ত করে। দীর্ঘ অনুসন্ধান শেষে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।