বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০১:০৫:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাচারের অর্থ ফেরত এনে ফ্যামিলি ও কৃষক কার্ডে ব্যবহার করা হবে

পাচারের অর্থ ফেরত এনে ফ্যামিলি ও কৃষক কার্ডে ব্যবহার করা হবে

দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে তা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের কল্যাণে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে ৯১১ জন সুবিধাভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “বিগত স্বৈরাচারের সময় যে দুর্নীতি হয়েছে, তার মাধ্যমে দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমরা এই দুর্নীতি রোধ করতে চাই। এটা জনগণের টাকা। সেই অর্থ ফিরিয়ে এনে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের মাঝে পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, সরকারের আগামী পাঁচ বছরের পরিকল্পনার বড় অংশই গ্রামীণ জনগোষ্ঠীকে ঘিরে নেওয়া হয়েছে। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গ্রামে বাস করে উল্লেখ করে তিনি বলেন, “এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আমরা বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি।”

নির্বাচনি প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষিঋণ সুবিধা সম্প্রসারণসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে দেশের প্রায় ১২ লাখ কৃষক কৃষিঋণ সুবিধার আওতায় এসেছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো ধাপে ধাপে দেশের উন্নয়ন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত করা।