মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৯:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বড়াইগ্রামে যুবদলের উদ্যোগে ২ হাজার কম্বল বিতরণ

বড়াইগ্রামে যুবদলের উদ্যোগে ২ হাজার কম্বল বিতরণ

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-



নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবদল এর উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার বিকেলে উপজেলার বনপাড়া পৌরসভা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুবদল সভাপতি (ভারপ্রাপ্ত)  মোস্তাফিজুর রহমান পারভেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি এ. হাই তালুকদার ডালিম। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদল এর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত ) আনিসুর রহমান , সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ সহ সকল ইউনিয়ন যুবদলের সভাপতি-সম্পাদকবৃন্দ।


অনুষ্ঠান শেষে উপজেলার মোট ৭টি ইউনিয়নের জন্য দুই হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন যুবদলের সভাপতি -সম্পাদকের হাতে ২ হাজার কম্বল হস্তান্তর করা হয়।