মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি চালু করছে জাতীয় নাগরিক পার্টি

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি চালু করছে জাতীয় নাগরিক পার্টি

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশজুড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি পালন করবে। এ কর্মসূচির সূচনা হবে আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে।
 

রোববার সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম।
 

নাহিদ ইসলাম বলেন, “১ জুলাই থেকে আমরা ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবো। আগামী ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্রজনতার পক্ষ থেকে ‘জুলাই ঘোষণাপত্র’ ও এনসিপির দলীয় ইশতেহার পাঠ করা হবে। এছাড়া ৫ আগস্ট পালিত হবে ‘ছাত্রজনতার মুক্তি দিবস’।"
 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কর্মসূচি ও বাস্তবায়ন সেলের সম্পাদক অনিক রায়, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা।