শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৯:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •

নাটোরের বড়াইগ্রামে গাঁজা কান্ডে অভিযুক্ত এসআই আব্দুর রাজ্জাক পুলিশ লাইনে প্রত্যাহার

নাটোরের বড়াইগ্রামে গাঁজা কান্ডে অভিযুক্ত এসআই আব্দুর রাজ্জাক পুলিশ লাইনে প্রত্যাহার

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:-



নাটোরের বড়াইগ্রামে সংবাদ প্রকাশের পর বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক কে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বুধবার সকালে তাকে এই আদেশ দেওয়া হয়। 


এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ছাতিয়ানগাছা থেকে প্রায় ৩০ কেজি গাঁজাসহ একজনকে আটক করে এনে মাত্র সাত কেজি গাঁজা সহ আসামিকে থানায় হস্তান্তর করে উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক। এতে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় "৩০ কেজি গাঁজা সহ আটক এক, ৭ কেজি দিয়ে মামলা" শিরোনামে শীর্ষস্থানীয় দৈনিক সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযুক্ত এসআই আব্দুর রাজ্জাককে নাটোর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। 


নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বড়াইগ্রামে গাঁজাসহ আটক সংক্রান্ত অনিয়মের কারণে এসআই আব্দুর রাজ্জাককে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

 

উল্লেখ্য, আইনের রক্ষক এসআই আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে আইনী সুবিধা পাইয়ে দেওয়া, সাংবাদিকদের সঙ্গে ও সৌজন্যমূলক আচরণ, সাপ্তাহিক ও মাসিক উৎকোষের বিনিময়ে মাদক ব্যবসায়ীদের সহযোগিতা সহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।