শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১২:২৬:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সাংবাদিকের ওপর পুলিশের হামলার অভিযোগে এমআরইউর নিন্দা, তদন্ত দাবি

সাংবাদিকের ওপর পুলিশের হামলার অভিযোগে এমআরইউর নিন্দা, তদন্ত দাবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অভিযান চলাকালে সংবাদ সংগ্রহে থাকা বাংলানিউজ২৪-এর মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েলের ওপর পুলিশের হামলার অভিযোগে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)।

 

সংগঠনটির সভাপতি শাহরিয়ার নাঈম এক বিবৃতিতে বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে দায়িত্ব পালনরত কোনো গণমাধ্যমকর্মীর সঙ্গে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর গুরুতর আঘাত হানে বলেও তিনি উল্লেখ করেন।

 

এমআরইউর সম্পাদক মিছবাহ উদ্দিন বলেন, ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে সংগঠনটি। তিনি অবিলম্বে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

 

বিবৃতিটি দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাতের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো হয়।