রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ১০:০৭:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-



‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদ্যাপিত হয়েছে। শনিবার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।

 

সকাল ১০টায় আরডিআরএস বাংলাদেশের চাইল্ড নট ব্রাইড প্রোজেক্টের আওতায় তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠন বাল্যবিবাহের কুফল সম্পর্কে ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন করে। 
 

সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুঁড়ি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 

আলোচনায় কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুসরাত সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রামের উপ-পরিচালক জেবুন্নেছা।
 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লা, সলিডারিটির নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাফুজার রহমান খন্দকার, মরিয়ম চক্ষু হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক আবু নাসার ফাইজার রহমান, আরডিআরএস বাংলাদেশ সিএনবি প্রোজেক্টের যুব প্রতিনিধি শিউলি আক্তার, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
 

বক্তারা বলেন, নারীকে শুধুমাত্র নারী হিসেবে না ভেবে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। সমতার ভিত্তিতে তাদের অধিকার নিশ্চিত করে ক্ষমতায়ন করতে হবে। এজন্য সর্বস্তরের পুরুষকে এগিয়ে আসতে হবে। পরিবার থেকে শুরু করে সর্বত্রই নারীকে মা, বোন, কন্যার প্রাপ্য সম্মান মর্যাদা দিতে হবে। নারীর ক্ষমতায়নের জন্য পরিবার থেকে শুরু করে সমাজের সকল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে একযোগে কাজ করতে হবে।